১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি রুটিন ২০২৬
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে অনেক প্রার্থীই একটি সাধারণ সমস্যার মুখোমুখি হন। সেটি হলো, শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস থেকে কোন বিষয় আগে পড়বেন, কোন টপিক শেষ করতে কত দিন সময় দেবেন এবং কখন নিজের প্রস্তুতি যাচাই করবেন – তা ঠিক করতে না পারা। ফলে অনেক সময় দেখা যায়, গুরুত্বপূর্ণ কিছু টপিক বাদ পড়েছে কিংবা পড়া শেষ হলেও পর্যাপ্ত রিভিশন দেওয়া হয়নি।
এই সমস্যা সমাধানে একটি পরিকল্পিত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি রুটিন অনুসরণ করা বেশ কার্যকর হতে পারে। কারণ নির্দিষ্ট রুটিন অনুযায়ী পড়াশোনা করলে কোন দিন কী পড়বেন এবং কতটুকু প্রস্তুতি সম্পন্ন হয়েছে, সে সম্পর্কে পরিষ্কার ধারণা পাওয়া যায়।
তাই আরও গুছিয়ে ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থীদের প্রস্তুতি নিতে MCQ Wizard নিয়ে এসেছে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি [লং কোর্স]। এই কোর্সে মোট ৭৭টি পরীক্ষা রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে বিষয়ভিত্তিক পরীক্ষা, রিভিশন টেস্ট এবং ফুল মডেল টেস্ট।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, MCQ Wizard অ্যাপে এই পরীক্ষাগুলোতে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ রয়েছে।
এমনকি আপনি যদি এই কোর্সে দেরিতে যুক্ত হন কিংবা রুটিনের আগের কোনো Live Exam মিস করে থাকেন, তাহলেও চিন্তার কিছু নেই। অ্যাপের Archive Exam অপশন থেকে আগের পরীক্ষাগুলোতে অংশ নিতে পারবেন। পাশাপাশি Missed Routine থেকে আপনার মিস করা পরীক্ষার তালিকাও দেখতে পারবেন।
আজকের ব্লগে আপনারা 19th NTRCA Exam Preparation Routine 2026 PDF Download করার পাশাপাশি সম্পূর্ণ রুটিনের বিষয়বস্তু, পরীক্ষার সময়সূচি, প্রস্তুতির কৌশল এবং MCQ Wizard-এর বিভিন্ন ফিচার ব্যবহার করে কীভাবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন, সে সম্পর্কে বিস্তারিত জানব।
আরও দেখুন: শিক্ষক নিবন্ধন পরীক্ষার যোগ্যতা
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি রুটিন ২০২৬ PDF Download
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির জন্য MCQ Wizard-এর পক্ষ থেকে একটি বিষয়ভিত্তিক Live Exam রুটিন তৈরি করা হয়েছে। এই রুটিনে প্রিলিমিনারি পরীক্ষার সাধারণ বিষয়গুলোর প্রস্তুতি ও নিয়মিত অনুশীলনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
রুটিন অনুযায়ী ২৫ সেপ্টেম্বর ২০২৬ থেকে প্রস্তুতিমূলক পরীক্ষা শুরু হয়েছে এবং সর্বশেষ ফুল মডেল টেস্ট রাখা হয়েছে ২২ ফেব্রুয়ারি ২০২৭ তারিখে।
যারা মোবাইল বা কম্পিউটারে রুটিনটি সংরক্ষণ করে রাখতে চান, তাদের জন্য সম্পূর্ণ NTRCA Exam Preparation Routine 2026 PDF ফরম্যাটে দেওয়া হয়েছে। মোট ৭ পৃষ্ঠার এই PDF-এ প্রতিটি পরীক্ষার ক্রমিক নম্বর, তারিখ, বিষয় এবং নির্ধারিত সিলেবাস একসঙ্গে দেখতে পারবেন। ফলে কোন পরীক্ষার জন্য কোন টপিক পড়তে হবে, তা আগে থেকেই নির্ধারণ করে প্রস্তুতি নিতে পারবেন।
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি রুটিন PDF ডাউনলোড করুন
রুটিনটি ডাউনলোড করে মোবাইলে সংরক্ষণ করতে পারেন। চাইলে প্রিন্ট করে পড়ার টেবিলের সামনেও রাখতে পারেন।
এই প্রস্তুতি কোর্সের প্রতিটি পরীক্ষা শেষে রেফারেন্সসহ সঠিক উত্তর ও ব্যাখ্যা এবং মেধাতালিকা প্রকাশের ব্যবস্থা রাখা হয়েছে। এতে অন্যাদের তুলনায় নিজের প্রস্তুতি যাচাই করার পাশাপাশি ভুল প্রশ্নগুলো পর্যালোচনা করে দুর্বল টপিক চিহ্নিত করতে পারবেন।
এ ছাড়া MCQ Wizard অ্যাপের রুটিন ও PDF বাটন থেকে এই রুটিন টি ডাউনলোড করতে পারবেন। পাশাপাশি লাইভ রুটিন সেকশন থেকেও পরীক্ষার সময়সূচি দেখতে পারবেন। ফলে প্রতিবার PDF না খুলেও পরবর্তী পরীক্ষার প্রস্তুতি সাজিয়ে নেওয়া সহজ হবে।
উল্লেখ্য, এটি MCQ Wizard-এর নিজস্ব প্রস্তুতিমূলক Live Exam রুটিন। এটি NTRCA কর্তৃপক্ষের সরকারি পরীক্ষার সময়সূচি নয়। সরকারি পরীক্ষার বিজ্ঞপ্তি ও সময়সূচির জন্য NTRCA-এর অফিসিয়াল ওয়েবসাইট অনুসরণ করতে হবে।
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি রুটিনে যেসব বিষয় রয়েছে
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে শুধু একটি বা দুটি বিষয় ভালোভাবে পড়লেই হয় না। বাংলা, ইংরেজি, সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞানের বিভিন্ন অংশে পর্যাপ্ত প্রস্তুতি থাকা প্রয়োজন।
এই বিষয়টি বিবেচনায় রেখে MCQ Wizard-এর রুটিনে প্রতিটি বিষয়কে একাধিক ভাগে বিভক্ত করা হয়েছে। পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ টপিকের জন্য আলাদা পরীক্ষা রাখা হয়েছে।
চলুন বিষয়ভিত্তিক প্রস্তুতির অংশগুলো দেখে নেওয়া যাক।
১. বাংলা ভাষা ও ব্যাকরণ
বাংলা ভাষা ও ব্যাকরণের প্রস্তুতির জন্য রুটিনে আলাদা ১৩টি পরীক্ষা রয়েছে। এই পরীক্ষাগুলোতে বাংলা ব্যাকরণের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য টপিকগুলো হলো –
- বাংলা ভাষার উৎপত্তি ও বিকাশ
- বাংলা ভাষার রীতি ও বিভাজন
- ধ্বনি ও বর্ণ, বানান ও ণ-ত্ব/ষ-ত্ব বিধান
- বাগধারা, প্রবাদ-প্রবচন ও শব্দজোড়
- সন্ধি বিচ্ছেদ ও সমাস
- শব্দ ও পদের শ্রেণিবিভাগ
- লিঙ্গ, বচন, কারক ও বিভক্তি
- প্রত্যয়, ধাতু ও প্রকৃতি
- সমার্থক ও বিপরীতার্থক শব্দ
- বাক্য, বাচ্য ও উক্তি
রুটিন অনুসরণ করার সময় প্রতিটি টপিকের ব্যাকরণগত নিয়ম বুঝে পড়ার চেষ্টা করুন। এরপর সংশ্লিষ্ট MCQ সমাধান করুন।
বিশেষ করে সন্ধি, সমাস, কারক-বিভক্তি এবং বানানের মতো নিয়মভিত্তিক টপিক শুধু মুখস্থ না করে উদাহরণসহ অনুশীলন করলে প্রস্তুতি যাচাই করা সহজ হবে।
এক্ষেত্রে MCQ Wizard-এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন ফিচারটি ব্যবহার করতে পারেন। এখানে বাংলা ব্যাকরণসহ বিভিন্ন বিষয়ের টপিক ও সাব-টপিক অনুযায়ী প্রশ্ন অনুশীলন করার সুযোগ রয়েছে। ফলে পুরো প্রশ্নব্যাংক একসঙ্গে সমাধান না করে রুটিনে নির্ধারিত টপিকের প্রশ্নগুলো আলাদাভাবে অনুশীলন করতে পারবেন।
২. English Grammar and Vocabulary
ইংরেজির প্রস্তুতির জন্য রুটিনে মোট ১৫টি পরীক্ষা রয়েছে। এখানে Grammar-এর মৌলিক বিষয়গুলোর পাশাপাশি Vocabulary, Idioms and Phrases এবং English Literature অন্তর্ভুক্ত করা হয়েছে।
রুটিনের উল্লেখযোগ্য টপিকগুলো হলো –
- Noun, Pronoun
- Verb, Gerund, Participle, Infinitive
- Adjective, Adverb, Preposition
- Conjunction, Interjection
- Phrase and Clause
- Sentence and Transformation
- Voice, Narration, Degree, Tag Question
- Synonyms and Antonyms
- Idioms and Phrases
- Appropriate Preposition
- Right Form of Verbs
- Sentence Correction
- English Literature
ইংরেজি Grammar-এর ক্ষেত্রে প্রথমে নিয়মগুলো পরিষ্কারভাবে বুঝে নেওয়া প্রয়োজন। এরপর সংশ্লিষ্ট নিয়মের ওপর প্রশ্ন সমাধান করতে পারেন।
অন্যদিকে Vocabulary-এর জন্য প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক শব্দ শেখার পাশাপাশি আগের শেখা শব্দগুলো নিয়মিত রিভিশন দিন। এতে নতুন শব্দ শেখার সঙ্গে পুরোনো শব্দগুলো মনে রাখাও সহজ হবে।
Vocabulary-এর প্রস্তুতিতে MCQ Wizard-এর ওয়ার্ড ব্যাংক এবং Vocabulary Flashcards ফিচার গুলো কাজে আসতে পারে।
Word Bank থেকে গুরুত্বপূর্ণ শব্দ, মনে রাখার কৌশল এবং সংশ্লিষ্ট প্রশ্ন অনুশীলন করতে পারবেন। অন্যদিকে Vocabulary Flashcards ব্যবহার করে শব্দার্থ, Synonyms, Antonyms, Example Sentences এবং Parts of Speech অনুশীলন করা যায়।
বিশেষ করে যারা Synonyms, Antonyms কিংবা Appropriate Preposition মনে রাখতে সমস্যায় পড়েন, তারা নিয়মিত এই ফিচারগুলো ব্যবহার করে অনুশীলন করতে পারেন।
এছাড়া এখানেও MCQ Wizard-এর অধ্যায়ভিত্তিক প্রশ্ন ফিচারটি ব্যবহার করে English Grammar এর বিভিন্ন বিষয়ের টপিক ও সাব-টপিক অনুযায়ী প্রশ্ন অনুশীলন করার সুযোগ রয়েছে।
৩. সাধারণ গণিত
অনেক পরীক্ষার্থীর কাছে সাধারণ গণিত তুলনামূলক কঠিন মনে হয়। বিশেষ করে সূত্র মনে রাখা, অঙ্কের ধরন বুঝতে পারা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়।
তাই গণিতের প্রস্তুতির জন্য নিয়মিত অনুশীলনের বিকল্প নেই।
MCQ Wizard-এর রুটিনে সাধারণ গণিতের জন্য মোট ১৫টি পরীক্ষা রাখা হয়েছে। এখানে পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও ত্রিকোণমিতির বিভিন্ন টপিক রয়েছে।
উল্লেখযোগ্য টপিকগুলো হলো –
- বাস্তব সংখ্যা, গড় ও ভগ্নাংশ
- লসাগু ও গসাগু
- শতকরা, সরল ও যৌগিক মুনাফা
- লাভ-ক্ষতি
- অনুপাত, সমানুপাত ও মিশ্রণ
- ঐকিক নিয়ম, কাজ ও সময়
- বীজগাণিতিক সূত্রাবলি
- সূচক ও লগারিদম
- সরল ও দ্বিপদী সমীকরণ
- সেট, বিন্যাস ও সমাবেশ
- রেখা, কোণ ও ত্রিভুজ
- বৃত্ত, ক্ষেত্রফল ও ঘনবস্তু
- ত্রিকোণমিতি
গণিতের প্রস্তুতির ক্ষেত্রে প্রতিটি টপিকের সূত্র ও নিয়ম শেখার পর সহজ থেকে কঠিন অঙ্কের দিকে এগোনোর চেষ্টা করুন।
এক্ষেত্রে MCQ Wizard-এর শর্টকাট সূত্র ও টেকনিক সেকশন থেকে প্রয়োজনীয় সূত্রগুলো দেখে নিতে পারেন। তবে শুধু সূত্র মুখস্থ না করে কোথায় এবং কীভাবে সেটি ব্যবহার করতে হয়, তা বুঝে অনুশীলন করা জরুরি।
পাশাপাশি ম্যারাথন পরীক্ষা ফিচার ব্যবহার করে নির্দিষ্ট টপিকের ওপর ধারাবাহিকভাবে প্রশ্ন সমাধান করতে পারেন। এই পরীক্ষায় প্রতিবার ৫টি লাইফ নিয়ে শুরু করতে হয় এবং প্রতিটি ভুল উত্তরে একটি করে লাইফ কমে যায়।
এভাবে অনুশীলন করলে কোন ধরনের গণিত প্রশ্নে আপনার বেশি ভুল হচ্ছে, সেটি বুঝতে এবং অনুশীলনের সময় সেটিকে অগ্রাধিকার দিতে সুবিধা হবে।
৪. বাংলাদেশ বিষয়াবলি
বাংলাদেশ বিষয়াবলির প্রস্তুতির জন্য রুটিনে বাংলাদেশের ইতিহাস, ভূগোল, অর্থনীতি, সরকার ও রাজনীতি, শিক্ষা ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রধান টপিকগুলো হলো –
- বাংলাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ
- ইতিহাস, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ
- সভ্যতা ও সংস্কৃতি
- বাংলাদেশের অর্থনীতি
- জনসংখ্যা ও আদমশুমারি
- রাষ্ট্র ও নাগরিকতা
- সরকার ও রাজনীতি
- সম্পদ ও যোগাযোগ ব্যবস্থা
- বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান
এই অংশে প্রস্তুতি নেওয়ার সময় স্থায়ী তথ্য এবং পরিবর্তনশীল তথ্য আলাদা করে পড়া ভালো।
যেমন, ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ঘটনাগুলো স্থায়ী তথ্যের অন্তর্ভুক্ত। অন্যদিকে অর্থনৈতিক সূচক, সরকারি পদে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিংবা সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের তথ্য নিয়মিত হালনাগাদ হতে পারে।
সর্বশেষ হালনাগাদকৃত পরিবর্তনশীল তথ্যের প্রস্তুতির জন্য MCQ Wizard-এর সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ সেকশন থেকে প্রতি মাসের জন্য সংকলিত মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বাংলাদেশ বিষয়াবলি অংশটি পড়তে পারেন।
এছারাও নিয়মিত পরিবর্তন হয় এই ধরনের টপিকগুলোর প্রস্তুতি নিতে Bangladesh Affairs Dynamic Information গুলো পড়তে পারেন।
৫. আন্তর্জাতিক বিষয়াবলি
আন্তর্জাতিক বিষয়াবলির জন্য রুটিনে বিভিন্ন মহাদেশ, আন্তর্জাতিক সংস্থা, ভূরাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতি ও গুরুত্বপূর্ণ ঘটনাবলি অন্তর্ভুক্ত করা হয়েছে।
উল্লেখযোগ্য টপিকগুলোর মধ্যে রয়েছে –
- আন্তর্জাতিক ইতিহাস ও সভ্যতা
- এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকা মহাদেশ
- গুরুত্বপূর্ণ রাষ্ট্র ও রাজনৈতিক ব্যবস্থা
- আন্তর্জাতিক সম্পর্ক ও ভূরাজনীতি
- জাতিসংঘ ও এর সহযোগী সংস্থা
- আন্তর্জাতিক অর্থনৈতিক প্রতিষ্ঠান
- আন্তর্জাতিক পরিবেশগত চুক্তি
- গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস ও পুরস্কার
আন্তর্জাতিক বিষয়াবলি পড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্থা, প্রতিষ্ঠার সাল, সদর দপ্তর এবং সংশ্লিষ্ট কাজগুলো আলাদা নোট করে রাখতে পারেন।
সর্বশেষ হালনাগাদকৃত পরিবর্তনশীল তথ্যের প্রস্তুতির জন্য MCQ Wizard-এর সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ সেকশন থেকে প্রতি মাসের জন্য সংকলিত মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আন্তর্জাতিক বিষয়াবলি অংশটি পড়তে পারেন।
এছারাও নিয়মিত পরিবর্তন হয় এই ধরনের টপিকগুলোর প্রস্তুতি নিতে International Affairs Dynamic Information গুলো পড়তে পারেন।
৬. বাংলা সাহিত্য, সাধারণ বিজ্ঞান ও অন্যান্য বিষয়
উক্ত ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি রুটিনে বাংলা সাহিত্যের জন্য পৃথক চারটি পরীক্ষা রাখা হয়েছে। এখানে প্রাচীন, মধ্য ও আধুনিক যুগের সাহিত্যিক, তাঁদের উল্লেখযোগ্য সাহিত্যকর্ম এবং বাংলা সাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
এ ছাড়া সাধারণ বিজ্ঞানের জন্য রয়েছে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়নের মৌলিক টপিক।
রুটিনের শেষ দিকে কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি এবং বাংলাদেশ ও বিশ্বের সাম্প্রতিক বিষয়াবলির জন্যও আলাদা পরীক্ষা রয়েছে।
এই বিষয়গুলোর প্রস্তুতির সময় MCQ Wizard-এর PDF Lecture, Question Search এবং Favourite Question ফিচার ব্যবহার করতে পারেন। গুরুত্বপূর্ণ প্রশ্ন সংরক্ষণ করে রাখলে পরবর্তী সময়ে রিভিশন দেওয়ার সময় দ্রুত খুঁজে পাওয়া সহজ হবে।
বিগত শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন থেকে প্রস্তুতি নেবেন যেভাবে
শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিগত বছরের প্রশ্ন সমাধান করা গুরুত্বপূর্ণ। কারণ বিগত পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করলে প্রশ্নের ধরন, গুরুত্বপূর্ণ টপিক এবং কোন অংশে বেশি অনুশীলন প্রয়োজন, সে সম্পর্কে একটি ধারণা পাওয়া যায়।
এক্ষেত্রে MCQ Wizard – অ্যাপ থেকে প্রশ্ন ব্যাংক > ফাকাল্টি ভিত্তিক > এনটিআরসিএ (NTRCA) থেক বিগত সালের সকল শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রশ্ন ব্যাংক গুলো অনুশীলন করতে এবং পরীক্ষা দিতে পারেন।
আপনার প্রস্তুতির সুবিধার্থে এখানে প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর ও রেফারেন্স সহ ব্যাখ্যা দেওয়া আছে। এছাড়াও MCQ Wizard ওয়েবসাইট থেকেও ৬ষ্ঠ থেকে ১৮তম শিক্ষক নিবন্ধন প্রশ্ন ব্যাংক গুলো দেখতে পারেন।
তবে শুধু প্রশ্ন সমাধান করাই যথেষ্ট নয়। কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন এসেছে, সেটিও বোঝার চেষ্টা করতে হবে।
এই কাজে MCQ Wizard-এর পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ (Repeat Tracker) ফিচারটি সহায়ক হতে পারে। এটি ব্যবহার করে বিগত পরীক্ষায় কোন বিষয়ের কোন টপিক থেকে কতটি প্রশ্ন এসেছে এবং কোন প্রশ্নগুলো পুনরাবৃত্ত হয়েছে, তা বিশ্লেষণ করতে পারবেন।
ধরুন, রুটিন অনুযায়ী আপনার পরবর্তী পরীক্ষা বাংলা ব্যাকরণের সন্ধি থেকে। সেক্ষেত্রে প্রথমে সন্ধির নিয়মগুলো পড়ুন। এরপর পূর্ববর্তী প্রশ্ন বিশ্লেষণ থেকে বিগত পরীক্ষায় সন্ধি সম্পর্কিত প্রশ্নের ধরন দেখুন এবং প্রশ্ন ব্যাংক থেকে সংশ্লিষ্ট প্রশ্নগুলো অনুশীলন করুন।
এভাবে রুটিনের প্রতিটি টপিকের সঙ্গে বিগত প্রশ্নের অনুশীলন যুক্ত করলে প্রস্তুতি আরও পরিকল্পিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব।
১৯তম শিক্ষক নিবন্ধন রিভিশন টেস্টের সময়সূচি
কোনো টপিক একবার পড়া শেষ করলেই সেটি দীর্ঘদিন মনে থাকবে, এমন নয়। এজন্য নির্দিষ্ট বিরতিতে আগের পড়াগুলো রিভিশন দেওয়া প্রয়োজন।
এই বিষয়টি বিবেচনায় MCQ Wizard-এর প্রস্তুতি রুটিনে মোট ৭টি রিভিশন টেস্ট রাখা হয়েছে।
| রিভিশন টেস্ট | পরীক্ষার তারিখ |
| রিভিশন টেস্ট – ১ | ১৩ অক্টোবর ২০২৬ |
| রিভিশন টেস্ট – ২ | ০২ নভেম্বর ২০২৬ |
| রিভিশন টেস্ট – ৩ | ২২ নভেম্বর ২০২৬ |
| রিভিশন টেস্ট – ৪ | ১২ ডিসেম্বর ২০২৬ |
| রিভিশন টেস্ট – ৫ | ০৪ জানুয়ারি ২০২৭ |
| রিভিশন টেস্ট – ৬ | ২৬ জানুয়ারি ২০২৭ |
| রিভিশন টেস্ট – ৭ | ১২ ফেব্রুয়ারি ২০২৭ |
প্রতিটি রিভিশন টেস্টের আগে সংশ্লিষ্ট পরীক্ষাগুলোর সিলেবাস পুনরায় দেখে নিন। বিশেষ করে আগের পরীক্ষায় যেসব প্রশ্ন ভুল হয়েছে, সেগুলো আবার সমাধান করার চেষ্টা করুন।
Quiz Option ও ব্যাখ্যা হাইলাইট দিয়ে রিভিশন
রিভিশনের ক্ষেত্রে MCQ Wizard-এর দুটি ফিচার বিশেষভাবে কাজে আসতে পারে।
প্রথমটি হলো Quiz Option। এখানে আপনার সবচেয়ে বেশি ভুল হওয়া প্রশ্ন, আগে স্কিপ করা প্রশ্ন কিংবা সহজ প্রশ্নগুলো আলাদাভাবে অনুশীলন করার সুযোগ রয়েছে।
ফলে শুধু নতুন প্রশ্ন সমাধান না করে নিজের দুর্বল জায়গাগুলোতে বাড়তি মনোযোগ দিতে পারবেন।
দ্বিতীয়টি হলো ব্যাখ্যা হাইলাইট। কোন প্রশ্নের ব্যাখ্যা পড়ার সময় গুরুত্বপূর্ণ অংশ নিজের মতো করে হাইলাইট করে রাখতে পারবেন। পরে সংরক্ষিত প্রশ্ন, অপশন এবং হাইলাইট করা ব্যাখ্যাগুলো একসঙ্গে দেখে রিভিশন দেওয়া যাবে। এতে একই গুরুত্বপূর্ণ ব্যাখ্যা বারবার নতুন করে খুঁজতে হবে না।
আর কোনো প্রশ্নের প্রচলিত উত্তর বা ব্যাখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলে অ্যাপের কনফিউশন ক্লিয়ার সেকশন থেকেও সংশ্লিষ্ট ব্যাখ্যা পর্যালোচনা করতে পারেন।
১৯তম শিক্ষক নিবন্ধন ফুল মডেল টেস্টের সময়সূচি
১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিষয়ভিত্তিক প্রস্তুতি এবং রিভিশন শেষ করার পর নিজের সামগ্রিক প্রস্তুতি যাচাই করা প্রয়োজন। এজন্য রুটিনের সর্বশেষ অংশে ৩টি ফুল মডেল টেস্ট রাখা হয়েছে।
| ফুল মডেল টেস্ট | পরীক্ষার তারিখ |
| ফুল মডেল টেস্ট – ১ | ১৬ ফেব্রুয়ারি ২০২৭ |
| ফুল মডেল টেস্ট – ২ | ১৯ ফেব্রুয়ারি ২০২৭ |
| ফুল মডেল টেস্ট – ৩ | ২২ ফেব্রুয়ারি ২০২৭ |
ফুল মডেল টেস্ট দেওয়ার সময় চেষ্টা করুন পরীক্ষার পরিবেশ বজায় রাখতে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নের উত্তর দিন এবং পরীক্ষা চলাকালে বই বা নোট দেখবেন না।
পরীক্ষা শেষে শুধু কত নম্বর পেয়েছেন, সেটি দেখলেই হবে না। কোন বিষয়ে বেশি ভুল হয়েছে, কোন প্রশ্নে বেশি সময় লেগেছে এবং কোন টপিক আবার পড়তে হবে – সেগুলোও খেয়াল করুন।
MCQ Wizard-এর আমার ফলাফল সেকশন থেকে নিজের দেওয়া পরীক্ষার ফলাফল দেখতে পারবেন। নিয়মিত পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে আপনার প্রস্তুতির অগ্রগতি সম্পর্কে ধারণা পাওয়া সহজ হবে।
MCQ Wizard অ্যাপে ১৯তম শিক্ষক নিবন্ধন ফ্রি Live Exam যেভাবে দেবেন
১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি রুটিনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে পারবেন MCQ Wizard অ্যাপ থেকে। এই প্রস্তুতি কোর্সের Live Exam-গুলোতে অংশগ্রহণের জন্য কোনো ফি দিতে হবে না।
পরীক্ষায় অংশ নিতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
- প্রথমে আপনার Android ফোনে MCQ Wizard অ্যাপ ইনস্টল করুন।
- অ্যাপ চালু করে প্রয়োজনীয় লগইন বা রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।
- অ্যাপের আজকের পরীক্ষা বা লাইভ পরীক্ষা সূচি থেকে ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি [লং কোর্স] খুঁজে নিন।
- রুটিন থেকে পরবর্তী পরীক্ষার তারিখ ও নির্ধারিত সিলেবাস দেখে প্রস্তুতি নিন।
- নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট Live Exam-এ অংশগ্রহণ করুন।
পরীক্ষা শেষে রেফারেন্সসহ উত্তর ও ব্যাখ্যা পর্যালোচনা করে নিজের ভুলগুলো শনাক্ত করুন।
MCQ Wizard অ্যাপে বিনামূল্যে শিক্ষক নিবন্ধন প্রস্তুতি শুরু করুন।
অ্যাপ সম্পর্কে বিস্তারিত জানতে MCQ Wizard-এর ওয়েবসাইট ভিজিট করতে পারেন।
আগের লাইভ পরীক্ষা মিস করলে কী করবেন?
নির্দিষ্ট রুটিনে পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেক সময় ব্যক্তিগত ব্যস্ততা, পড়াশোনা কিংবা অন্য কোনো কারণে Live Exam মিস হয়ে যেতে পারে।
আবার কেউ কেউ প্রস্তুতি কোর্স শুরু হওয়ার কয়েক সপ্তাহ বা কয়েক মাস পরেও যুক্ত হতে পারেন। সেক্ষেত্রে আগের পরীক্ষাগুলো কীভাবে দেবেন, তা নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।
MCQ Wizard-এ এ সমস্যার জন্য রয়েছে Archive Exam এবং Missed Routine।
Archive Exam থেকে আগের পরীক্ষা দিন
আপনি যদি রুটিনের নির্ধারিত সময়ে কোনো Live Exam-এ অংশ নিতে না পারেন, তাহলে পরবর্তীতে অ্যাপের শিক্ষক নিবন্ধন প্রস্তুতি > ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি [লং কোর্স] > Archive বাটন থেকে সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং উক্ত পরীক্ষার প্রশ্ন, উত্তর ও ব্যাখ্যা দেখতে পারবেন।
অর্থাৎ, কোনো Live Exam মিস করলেই সেই পরীক্ষার প্রশ্ন অনুশীলনের সুযোগ শেষ হয়ে যাচ্ছে না।
Missed Routine থেকে মিস করা পরীক্ষা দেখুন
MCQ Wizard-এর আরেকটি সুবিধা হলো Missed Routine। এখানে আপনার মিস করা পরীক্ষার তালিকা ডায়নামিকভাবে দেখতে পারবেন। ফলে রুটিনের কোন কোন পরীক্ষায় এখনও অংশ নেওয়া হয়নি, তা সহজে খুঁজে বের করতে পারবেন।
বিশেষ করে যারা প্রস্তুতি কোর্সে দেরিতে যুক্ত হয়েছেন, তাদের জন্য এটি বেশ কার্যকর হতে পারে।
ধরুন, আপনি ১৯তম শিক্ষক নিবন্ধন প্রস্তুতি কোর্সে এমন সময়ে যুক্ত হলেন, যখন প্রথম ১০টি পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে। সেক্ষেত্রে প্রথম থেকে পুরো রুটিন খুঁজে দেখার পরিবর্তে Missed Routine থেকে বাদ পড়া পরীক্ষাগুলো শনাক্ত করতে পারবেন। এরপর Archive Exam থেকে সেগুলোতে অংশ নিতে পারবেন।
এভাবে নতুন Live Exam-এর পাশাপাশি মিস করা পরীক্ষাগুলোও পর্যায়ক্রমে সম্পন্ন করতে পারবেন।
শেষ কথা
আশা করি, ১৯তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি রুটিনটি আপনার পড়াশোনা ও প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করতে সহায়তা করবে। মনে রাখবেন, একটি ভালো প্রস্তুতি রুটিন আপনার পড়ার পরিকল্পনা তৈরি করে দিতে পারে। তবে সেই পরিকল্পনা অনুযায়ী নিয়মিত পড়াশোনা, বিগত সালের প্রশ্ন সমাধান, রিভিশন এবং নিজের ভুলগুলো সংশোধন করার দায়িত্ব আপনারই।
তাই রুটিনটি ডাউনলোড করে আপনার সুবিধামতো পড়ার সময় নির্ধারণ করুন। নিয়মিত Live Exam-এ অংশ নিন এবং কোনো পরীক্ষা মিস হয়ে গেলে Archive থেকে সেটি সম্পন্ন করার চেষ্টা করুন।
সবার শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি সুন্দর ও ফলপ্রসূ হোক।
শুভকামনায়
Team MCQ Wizard
