৫১ তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ৫১তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করেছে। এবারের (বিশেষ বিসিএস) এর মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের স্বাস্থ্য ক্যাডারে মোট ৫,০০০ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে সহকারী সার্জন পদে ৪,৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।
অনলাইন আবেদন শুরু হবে ১ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় এবং আবেদন করা যাবে ২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এক নজরে ৫১তম বিসিএস সার্কুলার ২০২৬ | 51th BCS Circular
| বিষয় | বিস্তারিত |
|---|---|
| পরীক্ষার নাম | ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৬ |
| নিয়োগকারী প্রতিষ্ঠান | বাংলাদেশ সরকারি কর্ম কমিশন |
| ক্যাডার | বিসিএস স্বাস্থ্য |
| মোট পদ | ৫,০০০টি |
| সহকারী সার্জন | ৪,৭০০টি |
| সহকারী ডেন্টাল সার্জন | ৩০০টি |
| আবেদন শুরু | ১ অক্টোবর ২০২৬, সকাল ১০টা |
| আবেদন শেষ | ২৫ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা |
| ফি জমার শেষ সময় | ২৮ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬টা পর্যন্ত, শর্তসাপেক্ষে |
| বয়সসীমা | ২১ থেকে ৩২ বছর |
| বয়স গণনার তারিখ | ১ সেপ্টেম্বর ২০২৬ |
| সম্ভাব্য MCQ পরীক্ষা | নভেম্বর ২০২৬ |
| আবেদন পদ্ধতি | অনলাইন |
| আবেদন ওয়েবসাইট | http://bpsc.teletalk.com.bd |
| বিপিএসসি ওয়েবসাইট | www.bpsc.gov.bd |
51th BCS Circular 2026 – PDF
৫১ তম বিসিএস পরীক্ষায় পদ সংশ্লিষ্ট আবেদনের শিক্ষাগত যোগ্যতা
৫১তম বিশেষ বিসিএসের মাধ্যমে স্বাস্থ্য ক্যাডারের দুটি পদে নিয়োগ দেওয়া হবে।
১. সহকারী সার্জন
- পদের সংখ্যা: ৪,৭০০টি
- ক্যাডার পদের কোড: ৪১০
- শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস অথবা সমমানের ডিগ্রি
- বিষয় কোড: ৩৯১
২. সহকারী ডেন্টাল সার্জন
- পদের সংখ্যা: ৩০০টি
- ক্যাডার পদের কোড: ৪৫০
- ক্যাডার পদের কোড: ৪৫০
- শিক্ষাগত যোগ্যতা: বিডিএস অথবা সমমানের ডিগ্রি
- বিষয় কোড: ৩৯২
৫১তম বিসিএস পরীক্ষার বয়সসীমা
১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে এসএসসি বা সমমান পরীক্ষার সনদ গ্রহণযোগ্য হবে। বয়স প্রমাণের জন্য এফিডেভিট গ্রহণযোগ্য নয়। O-Level এবং A-Level উত্তীর্ণ প্রার্থীদের ক্ষেত্রে জন্মতারিখ উল্লেখ রয়েছে এমন জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদের মতো দলিল প্রয়োজন হবে।
ফল প্রকাশ না হওয়া প্রার্থীরাও কি আবেদন করতে পারবেন?
এমবিবিএস বা সমমান এবং বিডিএস বা সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছেন কিন্তু আবেদনের শেষ তারিখ পর্যন্ত ফলাফল প্রকাশিত হয়নি, এমন প্রার্থীরাও নির্দিষ্ট শর্তে আবেদন করতে পারবেন।
এক্ষেত্রে প্রার্থীকে ২৫ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংশ্লিষ্ট ডিগ্রির সব লিখিত পরীক্ষা সম্পন্ন করতে হবে।
এ ধরনের আবেদন সাময়িকভাবে গ্রহণ করা হবে। পরবর্তী সময়ে পরীক্ষায় পাস করে নির্ধারিত ডিগ্রি অর্জন করতে হবে। কোনো লিখিত পরীক্ষায় ফেল করলে বা অন্য কোনো কারণে ডিগ্রি অর্জিত না হলে প্রার্থিতা বাতিল হবে।
বিদেশি বা সমমানের ডিগ্রিধারীদের জন্য নির্দেশনা
বিদেশ থেকে অর্জিত ডিগ্রিকে এমবিবিএস বা বিডিএসের সমমান হিসেবে দাবি করলে সংশ্লিষ্ট প্রার্থীকে বিএমডিসি কর্তৃক দেওয়া Equivalence Certificate-এর সত্যায়িত কপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে।
ভিন্ন নামে অর্জিত কোনো ডিগ্রিকে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতার সমমান দাবি করলেও যথাযথ কর্তৃপক্ষের ইকুইভ্যালেন্স সনদ প্রয়োজন হবে। মৌখিক পরীক্ষার সময় ইকুইভ্যালেন্স সনদের মূল কপিও দেখাতে হবে।
কীভাবে আবেদন করবেন?
প্রার্থীদের অনলাইনে BPSC Form-1 পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন করা যাবে: http://bpsc.teletalk.com.bd
BPSC Form-1 এর Part-1, Part-2 এবং Part-3 সঠিকভাবে পূরণ করার পর Application Preview পাওয়া যাবে।
ফি জমা দেওয়ার আগে আবেদনপত্র সংশোধনের সুযোগ থাকবে। তাই Applicant’s Copy ভালোভাবে যাচাই করার পর পরীক্ষার ফি জমা দেওয়া উচিত। একবার ফি জমা দেওয়া হলে আবেদনপত্র আর সংশোধনের সুযোগ থাকবে না।
চাকরিরত প্রার্থীদের জন্য নিয়ম
সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান অথবা স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত যোগ্য প্রার্থীরাও আবেদন করতে পারবেন। তবে পরীক্ষায় অংশগ্রহণ ও পরবর্তী ধাপের জন্য নিয়োগকারী কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি বা ছাড়পত্র থাকতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের স্বাক্ষর ও সিলযুক্ত ছাড়পত্র জমা দিতে হবে।
৫১তম বিসিএস পরীক্ষার সম্ভাব্য তারিখ
বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৬-এর লিখিত পরীক্ষা (MCQ Type) ২০২৬ সালের নভেম্বর মাসে অনুষ্ঠিত হতে পারে। পরীক্ষার নির্দিষ্ট তারিখ ও সময় বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট এবং সংবাদমাধ্যমের মাধ্যমে পরবর্তী সময়ে জানানো হবে।
৫১তম বিসিএস পরীক্ষার কেন্দ্র
লিখিত পরীক্ষা (MCQ Type) প্রাথমিকভাবে শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। তবে প্রার্থী সংখ্যা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন প্রয়োজনে ঢাকার বাইরেও পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করতে পারে।
৫১তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কত?
৫১তম বিসিএস বিশেষ পরীক্ষার সাধারণ প্রার্থীদের পরীক্ষার ফি ২০০ টাকা। এর সঙ্গে শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ডাটা ভেরিফিকেশন চার্জ, ভ্যাট ও অন্যান্য প্রযোজ্য চার্জসহ আরও ৫ টাকা দিতে হবে।
সাধারণ প্রার্থীদের মোট আবেদন ফি: ২০৫ টাকা।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী প্রার্থী এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা। ডাটা ভেরিফিকেশন চার্জসহ মোট ফি হবে ৫৫ টাকা।
উল্লেখ্য, নির্ধারিত বিশেষ শ্রেণির অন্তর্ভুক্ত না হয়েও কেউ ৫৫ টাকা ফি দিয়ে আবেদন করলে তার আবেদন বাতিল হবে।
SMS-এর মাধ্যমে আবেদন ফি জমা দেওয়ার নিয়ম
আবেদন সম্পন্ন করার পর প্রাপ্ত User ID ব্যবহার করে যেকোনো Teletalk Pre-paid মোবাইল নম্বর থেকে SMS-এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।
প্রথম SMS:
BCS <space> User ID
পাঠাতে হবে 16222 নম্বরে।
ফিরতি SMS-এ আবেদনকারীর নাম, ফি-এর পরিমাণ এবং একটি ৮ সংখ্যার PIN পাওয়া যাবে।
এরপর দ্বিতীয় SMS পাঠাতে হবে:
BCS <space> YES <space> PIN
পাঠাতে হবে 16222 নম্বরে।
ফি সফলভাবে জমা হলে ফিরতি SMS-এর মাধ্যমে আবেদনকারীর User ID এবং Password নিশ্চিত করা হবে।
৫১তম বিসিএস প্রবেশপত্র ডাউনলোড
পরীক্ষার নির্ধারিত ফি সফলভাবে জমা দেওয়ার পর Teletalk থেকে পাওয়া User ID এবং Password ব্যবহার করে নির্ধারিত সময়ে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।
প্রবেশপত্রে প্রার্থীর জন্য স্বয়ংক্রিয়ভাবে বরাদ্দ করা রেজিস্ট্রেশন নম্বর থাকবে।
তাই আবেদন ও ফি জমা দেওয়ার পর User ID এবং Password সংরক্ষণ করে রাখা গুরুত্বপূর্ণ।
