৫১তম বিসিএস পরীক্ষার তারিখ প্রকাশ, পরীক্ষা ১১ ডিসেম্বর
৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ ৪ নভেম্বর ২০২৬, বুধবার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে সংস্থাটি।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার, সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে ৫১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও নির্দিষ্ট পরীক্ষার হল ও আসনবিন্যাস এখনো প্রকাশ করা হয়নি। চলুন ৫১তম বিসিএস পরীক্ষার সময়সূচি, আসনবিন্যাস ও পরীক্ষার্থীদের করণীয় সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
৫১তম বিসিএস পরীক্ষার তারিখ ও সময়সূচি | 51 BCS Exam Date & Time
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস (বিশেষ) পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:

পরীক্ষার্থীরা পিএসসির ওয়েবসাইট থেকে ৫১তম বিসিএস পরীক্ষার সময়সূচিসংক্রান্ত সরকারি বিজ্ঞপ্তি দেখতে পারবেন।
৫১তম বিসিএস পরীক্ষার আসনবিন্যাস ও কেন্দ্রের তথ্য
৫১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হলেও পরীক্ষার নির্দিষ্ট হল ও বিস্তারিত আসনবিন্যাস প্রকাশ করেনি বাংলাদেশ সরকারি কর্ম কমিশন।
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, পরীক্ষার হল, আসনবিন্যাস এবং পরীক্ষাসংক্রান্ত গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
তাই পরীক্ষার্থীদের নিয়মিত নিচের ওয়েবসাইট দুটি অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
- বাংলাদেশ সরকারি কর্ম কমিশন: https://bpsc.gov.bd
- টেলিটক বাংলাদেশ লিমিটেড: http://bpsc.teletalk.com.bd
আসনবিন্যাস প্রকাশিত হলে আপনার পরীক্ষার কেন্দ্র, হল ও অন্যান্য নির্দেশনা ভালোভাবে দেখে নেবেন। বিশেষ করে পরীক্ষার দিন কেন্দ্রে উপস্থিত হওয়ার সময় এবং সাথে কী কী নেওয়া যাবে, সে বিষয়ে পিএসসির নির্দেশনা অনুসরণ করতে হবে।
৫১তম বিসিএস পরীক্ষার্থীদের করণীয়
যেহেতু ৫১তম বিসিএস পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে, তাই পরীক্ষার্থীদের এখন থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রস্তুতি গুছিয়ে নেওয়ার দিকে গুরুত্ব দিতে হবে।
এক্ষেত্রে নতুন করে সব বিষয় পড়ার পরিবর্তে পরীক্ষার নির্ধারিত সিলেবাস অনুসারে গুরুত্বপূর্ণ টপিকগুলো রিভিশন করতে পারেন। পাশাপাশি বিগত সালের প্রশ্ন সমাধান এবং নিয়মিত MCQ অনুশীলন করা প্রয়োজন। এতে কোন বিষয়ে আপনার প্রস্তুতি ভালো এবং কোথায় আরও গুরুত্ব দিতে হবে, তা চিহ্নিত করা সহজ হবে।
বিশেষ করে নিয়মিত মডেল টেস্টে অংশ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্ন সমাধানের অভ্যাস গড়ে তুলতে পারেন। প্রতিটি পরীক্ষার পর ভুল উত্তরগুলো পুনরায় রিভিশন করলে প্রস্তুতির দুর্বল জায়গাগুলো কাটিয়ে উঠতে সুবিধা হবে।
MCQ Wizard থেকে ৫১তম বিসিএসের ফ্রি প্রস্তুতি
৫১তম বিসিএস পরীক্ষার্থীরা চাইলে MCQ Wizard App থেকে সম্পূর্ণ ফ্রিতে প্রস্তুতি নিতে পারেন।
গত ২ অক্টোবর ২০২৬ থেকে MCQ Wizard App-এ লাইভ পরীক্ষার মাধ্যমে ৫১তম বিসিএসের ফ্রি প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে, যা চলবে আগামী ১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির রুটিন
তবে যারা শুরু থেকে পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের চিন্তার কিছু নেই। MCQ Wizard App-এর Archive থেকে মিস হয়ে যাওয়া পরীক্ষাগুলো পুনরায় দেওয়ার সুযোগ রয়েছে।
এভাবে নিয়মিত পরীক্ষা দেওয়া, ভুল প্রশ্নগুলো রিভিশন করা এবং নিজের প্রস্তুতি যাচাইয়ের মাধ্যমে পরীক্ষার আগের সময়টুকু কাজে লাগাতে পারেন।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে স্বাস্থ্য ক্যাডারে মোট ৫,০০০টি শূন্য পদে চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ৫১তম বিসিএস নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছিল। এর মধ্যে সহকারী সার্জন পদে ৪,৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০টি শূন্য পদ রয়েছে।
এ নিয়োগ পরীক্ষার আবেদন শুরু হয়েছিল ১ অক্টোবর এবং শেষ হয়েছে ২৫ অক্টোবর ২০২৬।
৫১তম বিসিএস পরীক্ষা সম্পর্কে সাধারণ প্রশ্নোত্তর
৫১তম বিসিএস পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে?
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ৪ নভেম্বর ২০২৬ তারিখের বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস (বিশেষ) এর লিখিত টাইপ (MCQ Type) আগামী ১১ ডিসেম্বর ২০২৬, শুক্রবার অনুষ্ঠিত হবে।
৫১তম বিসিএস পরীক্ষা কয়টায় শুরু হবে?
৫১তম বিসিএস পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় শেষ হবে। অর্থাৎ পরীক্ষার সময়কাল ২ ঘণ্টা।
৫১তম বিসিএস পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে?
পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, ৫১তম বিসিএস পরীক্ষা শুধু ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। নির্দিষ্ট পরীক্ষার হল ও আসনবিন্যাস পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
৫১তম বিসিএস পরীক্ষার আসনবিন্যাস কোথায় পাওয়া যাবে?
৫১তম পরীক্ষার আসনবিন্যাস ও গুরুত্বপূর্ণ নির্দেশনা বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইট bpsc.gov.bd এবং টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd-এ প্রকাশ করা হবে।
